ঐশ্বরিয়ার গাওয়া গানের ভিডিও ভাইরাল
ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:৩৯ পিএম
দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে থাকা ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও খবরের শিরোনামে। সম্প্রতি তার একটি পুরোনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি কয়েক বছর আগের, যেখানে তিনি ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-তে অংশগ্রহণ করেছিলেন।
অভিনেত্রী হিসেবে বিখ্যাত হলেও, অনেকেই জানেন না যে, ঐশ্বরিয়া দারুণ গায়িকা। ভিডিওতে দেখা যায়,...