× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:০৮ এএম

সংসার নিয়ে টানাপোড়েনের মাঝেই সুখবর দিলেন ঐশ্বরিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:০৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সাবেক এই বিশ্বসুন্দরীর রূপে-গুণে এখনও ঘায়েল লাখো তরুণ-যুবক। তবে সম্প্রতি তার সংসার নাকি ভাঙার মুখে। জানা গেছে, শ্বশুরবাড়ির সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না। স্বামী নাকি খুলে ফেলেছেন বিয়ের আংটি। এই বিতর্কিত পরিস্থিতিতে সুখবর শোনালেন।

এমনিতে তো তাকে আলোচনার শেষ নেই। এর মাঝেও নিজের পেশাগত জীবনে কোনও প্রভাব যে পড়তে দিচ্ছেন না এই খবর যেন তারই প্রমাণ। বিশ্বের দ্বিতীয় ধনী নায়িকা হলেন ঐশ্বরিয়া। সেই খবর ঘোষণা হল শুক্রবার।

যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে এই খবর না শুনে অভিনেত্রীর অনুরাগীরা খুবই খুশি। সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এই তালিকায় পয়লা নম্বরে অবশ্য রয়েছেন অন্য নায়িকা। সবাইকে পিছনে ফেলে এক নম্বরে রয়েছেন জুহি চাওলা।

উল্লেখ্য, একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি।

উল্টো মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের একটি ভিডিওতে এক ঝলক দেখা গেছে অভিষেক-ঐশ্বরিয়া এবং তাদের মেয়ে আরাধ্যা বচ্চন একসঙ্গে পারিবারিক মুহূর্ত কাটাচ্ছেন। কয়েক সেকেন্ডের সেই মুহূর্ত সব হিসেব নিকেশ যেন উল্টে পাল্টে দিয়েছে। যদিও সব কিছুই এখনও ধোঁয়াশা। আসলে কী যে ঘটছে, তা বোঝা যাচ্ছে না।

আরবি/এফআই

Link copied!