দেশব্যাপী সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দফা দাবি
নভেম্বর ১, ২০২৫, ০৪:১৭ পিএম
‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন, সংবাদমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড ঘোষণাসহ সাংবাদিকদের সামগ্রিক সুরক্ষা ও একটি স্বাধীন সংবাদমাধ্যম জগৎ গড়ে তোলার লক্ষ্যে ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
শনিবার (১...