কালাইয়ে সওজের জায়গা কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে দখল
এপ্রিল ২২, ২০২৬, ০৫:৩৪ পিএম
জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথের (সওজ) জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালী হওয়ায় সওজের জমিতে কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে দখল নিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পাচশিরা এলাকায় সওজের জায়গা সম্প্রতি আব্দুল আজিজ কাঁটাতার ও সিমেন্টের...