× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:৩৪ পিএম

কালাইয়ে সওজের জায়গা কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে দখল

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:৩৪ পিএম

সওজের জায়গা কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে দখল। ছবি : রূপালী বাংলাদেশ

সওজের জায়গা কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে দখল। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথের (সওজ) জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালী হওয়ায় সওজের জমিতে কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে দখল নিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পাচশিরা এলাকায় সওজের জায়গা সম্প্রতি আব্দুল আজিজ কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে নিয়েছে। এতে করে রাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহনের জন্য সংকীর্ণতা তৈরি হয়েছে। 

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, বাজারে অনেক ব্যবসায়ী থাকলেও কেউ এভাবে সড়কের জায়গা দখল করে বেড়া দেননি। আজিজ মহাসড়কের পাশে এভাবে কাঁটাতারের বেড়া দেওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার পাঁচশিরা এলাকায় সড়ক ও জনপথের জায়গা তারকাটা ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে দখল করে রাখা হয়েছে।

এলাকাবাসীর দাবি, দখলদার প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তবে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এভাবে সওজের সরকারি জমি দখল চলতে থাকলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ বা উন্নয়ন কাজে বাধার সৃষ্টি হবে এবং অন্য ব্যবসায়ীরাও তাদের সামনে সওজের ফাঁকা জায়গা দখলে নিবে।

অভিযুক্ত কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে জায়গাটি আমি লিজ নিয়েছি। এজন্য কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে রেখেছি।

এ বিষয়ে জয়পুরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদি খান বলেন, ‘আমরা সওজের পাঁচশিরা এলাকার ওই জায়গা লিজ দেইনি। আর লিজ নিলেও কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে দখলে নেওয়ার কোনো সুযোগ নেই।’

Link copied!