× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক 

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:০৬ এএম

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ

মাঠে ময়দানে ডেস্ক 

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:০৬ এএম

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ

এবারের বিশ্বকাপে টিকিটের দাম শুরু থেকেই ছিল আকাশছোঁয়া। টুর্নামেন্ট শুরুর আগেই এ নিয়ে সমালোচনা হয়েছিল। আর বিশ^কাপ ফাইনাল ঘিরে সেই দাম এখন পৌঁছেছে নতুন উচ্চতায়। শেষ মুহূর্তে ঐতিহাসিক এই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ডলারে। শনিবার সকালে ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে সবচেয়ে কম দামের টিকিট ছিল গোলপোস্টের পেছনের গ্যালারিতে। এর মূল্য ছিল ৬৪১১.২৫ ডলার (প্রায় ৮ লাখ টাকা)। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিট বিক্রি হয়ে যায়। এরপর সবচেয়ে কম দামের টিকিটও উঠে যায় প্রায় ১০ হাজার ডলারে। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা। টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে। লোয়ার বোলের কিছু আসনের দাম উঠেছে ৩৫ হাজার ডলারের কাছাকাছি।

এবারের ফাইনাল ঘিরে আগ্রহের অন্যতম কারণ, প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একই সঙ্গে এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। ফলে ফুটবল-সমর্থকদের আগ্রহ স্বাভাবিকভাবেই তুঙ্গে। এই ম্যাচে আর্জেন্টিনা লড়বে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার জন্য, পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যেও। সর্বশেষ ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দুটি বিশ্বকাপ জিতেছিল।

অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন মেসি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। বিশ্বকাপের আগে গত মার্চে কাতারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসিমা হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালেই দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের দুই পরাশক্তির।

রূপালী বাংলাদেশ

Link copied!