× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৫৬ এএম

মধ্যরাতে চালককে কুপিয়ে হত্যা অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৫৬ এএম

মধ্যরাতে চালককে কুপিয়ে হত্যা  অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ সদর উপজেলায় অটোরিকশাচালক রাজিব ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১১টার দিকে শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতনকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার আড়াই বছর বয়সি নাফিয়া নামে একটি কন্যাসন্তান রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কয়েকজন ব্যক্তি রাজিবের অটোরিকশা ভাড়া করে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলেন। পথে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং অটোরিকশাটি ছিনতাই করে। এ সময় পেছনে থাকা আরেকটি অটোরিকশার চালক ও যাত্রীরা ঘটনাটি আঁচ করতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। তবে তার আগেই হামলাকারীরা রাজিবকে হত্যা করে সড়কের পাশের ঝোপে মরদেহ ফেলে অটোরিকশাসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এবং কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম।

ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রাজিব ইসলামকে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!