কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা ভর্তির ফল প্রকাশ, জরুরি নির্দেশনা
ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৭ এএম
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে সরাসরি ৩য় পর্বের শূন্য আসনে ভর্তির ফল প্রকাশিত হয়েছে। এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তির সুযোগ পাচ্ছেন।
বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, অ্যাগ্রিকালচার,...