মুন্সীগঞ্জে ১৩৯ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস করল কোস্ট গার্ড
এপ্রিল ১০, ২০২৬, ০৩:১০ পিএম
মুন্সীগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ-পরবর্তী ধ্বংস করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার দুর্গাবাড়ি...