কারা কমিটিতে নাম দিয়েছে জানি না বলে কৃষক লীগ নেতার পদত্যাগ
জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:০৪ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কে বা কারা কমিটিতে তার নাম দিয়েছে, তা জানেন না উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন কৃষক লীগের এক নেতা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী কৃষক লীগ নেতা হলেন রাখাল সরকার। তিনি পাটগাতী ইউনিয়ন কৃষক লীগের সহদপ্তর সম্পাদক...