কেমিক্যাল মেশানো ৩ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ
এপ্রিল ২৪, ২০২৬, ১০:৫৭ এএম
সাতক্ষীরার কালিগঞ্জে কেমিক্যাল মেশানো ৩ হাজার ৩৬০ কেজি অপরিপক্ব আম জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে এসব আম জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অপরিপক্ব আমে কেমিক্যাল মিশিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময়...