গাজীপুরে ২৫ কোটি টাকার সড়ক ধস, তদন্তে নেমেছে দুদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:০৩ পিএম
দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন সড়ক ধসের ঘটনায় সম্ভাব্য অনিয়ম ও গাফিলতির বিষয়টি তদন্ত করছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে অভিযান শেষে দুদকের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রায় ১৪ কোটি ও ১১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন...