পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট
মার্চ ১৮, ২০২৬, ১০:২১ এএম
পদ্মা সেতু এলাকায় ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যাত্রীরা নির্বিঘ্নে সেতু পার হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন।
বুধবার (১৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে যাত্রীরা ২০০ টাকা ভাড়ায় খোলা ট্রাকে করে বরিশালের উদ্দেশে...