বিশ্বকাপে গোল্ডেন বুট, বল ও গ্লাভস জেতার দৌড়ে এগিয়ে যারা
জুলাই ১৮, ২০২৬, ০৫:১৫ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে বাকি আর মাত্র দুটি ম্যাচ। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে যেমন জানা যাবে নতুন বিশ্বচ্যাম্পিয়নের নাম, তেমনি নির্ধারিত হবে টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর ভাগ্যও। গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস নিয়ে এখন চলছে তুমুল আলোচনা।
আগামী রোববার নিউজার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে...