× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৫:১৫ পিএম

বিশ্বকাপে গোল্ডেন বুট, বল ও গ্লাভস জেতার দৌড়ে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৫:১৫ পিএম

ফুটবল বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে বাকি আর মাত্র দুটি ম্যাচ। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে যেমন জানা যাবে নতুন বিশ্বচ্যাম্পিয়নের নাম, তেমনি নির্ধারিত হবে টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর ভাগ্যও। গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস নিয়ে এখন চলছে তুমুল আলোচনা।

আগামী রোববার নিউজার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এর একদিন আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ও ইংল্যান্ড। এই দুটি ম্যাচের ফলই ব্যক্তিগত পুরস্কারের চূড়ান্ত হিসাব-নিকাশে বড় ভূমিকা রাখবে।

গোল্ডেন বুটে এগিয়ে লিওনেল মেসি

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। একাধিক খেলোয়াড় সমান গোল করলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্ট। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে থেকে বেশি অবদান রাখা খেলোয়াড় এগিয়ে থাকেন।

এবারের আসরে গোল্ডেন বুটের দৌড়ে সবার সামনে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। সমান ৮ গোল করলেও অ্যাসিস্টে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, যার অ্যাসিস্ট ৩টি। দুজনের সামনেই রয়েছে আরও একটি করে ম্যাচ।

বর্তমান গোলদাতাদের তালিকা

লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৮ গোল, ৪ অ্যাসিস্ট। কিলিয়ান এমবাপে (ফ্রান্স) ৮ গোল, ৩ অ্যাসিস্ট। হ্যারি কেইন (ইংল্যান্ড) ৬ গোল, ১ অ্যাসিস্ট। জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড) ৬ গোল, ১ অ্যাসিস্ট। উসমান দেম্বেলে (ফ্রান্স) ৬ গোল, ২ অ্যাসিস্ট। মিকেল ওয়ারজাবাল (স্পেন) ৫ গোল, ১ অ্যাসিস্ট।

গোল্ডেন বলের বড় দাবিদারও মেসি

বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সুপারিশ এবং স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের ভোটের ভিত্তিতে এই পুরস্কার নির্ধারণ করা হয়। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় হওয়া এই পুরস্কার জয়ের জন্য বাধ্যতামূলক নয়। অতীতে রানার্সআপ দলের হয়েও জিনেদিন জিদান, লুকা মদরিচ এবং লিওনেল মেসি গোল্ডেন বল জিতেছেন।

এবারও সবচেয়ে বড় দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন লিওনেল মেসি। এ ছাড়া আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

গোল্ডেন গ্লাভসে এগিয়ে উনাই সিমন

বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস। ২০২২ সালে এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন স্পেনের উনাই সিমন। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র একটি গোল হজম করেছেন এবং ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন।

এ ছাড়া আলোচনায় রয়েছেন কেপ ভার্দের ভোজিনহা। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে নজর কেড়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বিতায় আরও আছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।

Link copied!