× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:১৮ পিএম

দুপচাঁচিয়ায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীর কারাদণ্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (১৮ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের অভিযোগে হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দুপচাঁচিয়া পৌর এলাকার সরদারপাড়া মহল্লার জয়নাল সাহার ছেলে মেহের আলী (৪০)। তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অপর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মৃত নৃপেন মহন্তের ছেলে সুমন মহন্ত (৩০)। তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, সাজা কার্যকরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!