× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৯ পিএম

কৃষকের সুবিধায় খাল খনন কার্যক্রম হাতে নিয়েছেন তারেক রহমান : হুইপ দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষকদের ভাগ্যোন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্রঋণের চেক এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘদিন ধরে দেশের কৃষক বঞ্চিত হয়েছেন। তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই কৃষকদের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী তিন বছরের মধ্যে প্রতিটি কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষক সহজে কৃষি উপকরণ, ঋণ এবং সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, শুধু কৃষি উপকরণ দিলেই হবে না, পর্যাপ্ত পানি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে খাল খনন কর্মসূচি নতুনভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষক সহজে সেচ সুবিধা পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি স্বাবলম্বী করার লক্ষ্যে ৩৩ জন উপকারভোগীর মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথির স্বেচ্ছাধীন তহবিল থেকে কয়েকজনকে অনুদানের চেক দেওয়া হয়।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মধ্যে ২৮ বান্ডিল ঢেউটিন এবং মোট ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Link copied!