× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৮:০৫ পিএম

বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৮:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশে ইকোকার্ডিওগ্রাফির শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী ‘ইকোকার্ডিওগ্রাফি ও কার্ডিওমায়োপ্যাথি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সাফিউদ্দিন এ কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে অধ্যাপক আহসান হাবিবকে আহ্বায়ক, ডা. কামরুল হুদা মো. সোহেলকে প্রথম যুগ্ম আহ্বায়ক, ডা. লোহানী মো. তাজুল ইসলামকে সদস্যসচিব, ডা. হারুনুর রশিদ খান রাকিবকে কোষাধ্যক্ষ, ডা. জাফর ইকবাল জামালিকে প্রথম যুগ্ম সদস্যসচিব এবং ডা. আবু ফয়েজ মো. মতিউর রহমান আজাদকে দ্বিতীয় যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, নবগঠিত এই সংগঠন দেশে ইকোকার্ডিওগ্রাফির শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে হৃদরোগ নির্ণয় ও চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সোসাইটিটি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, শিক্ষক ও চিকিৎসকেরা অংশ নেন।

Link copied!