× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:১৩ পিএম

পুরোনো তত্ত্বাবধায়ক ব্যবস্থা নয়, নতুন ফর্মুলা চায় এনসিপি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো কাঠামো বাদ দিয়ে নতুন ফর্মুলা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, গণভোটের রায় আংশিক নয়, সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা উচিত।

শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের বটতলী এলাকায় আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, অতীতে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করে। বর্তমান প্রস্তাবিত কাঠামোতেও সাবেক বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিধান থাকায় নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, জুলাই সনদে উল্লেখিত নীতির আলোকে তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলা প্রণয়ন করা উচিত।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণ একটি নতুন ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিল, যেখানে প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং মেধার যথাযথ মূল্যায়ন হবে। তাঁর ভাষ্য, জনগণ সরকার গঠনের পাশাপাশি গণভোটেও মতামত দিয়েছে, তাই গণভোটের সিদ্ধান্তও বাস্তবায়ন করা প্রয়োজন।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়ন চালানো হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে দখল ও অনিয়মের অভিযোগও তোলেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই আন্দোলনে প্রাণ দেওয়া ছাত্র-জনতার আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে দলটি কাজ করে যাবে। তিনি স্থানীয় সরকার নির্বাচনে জনগণকে এনসিপির প্রার্থীদের সমর্থনের আহ্বান জানান।

ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, ফুলবাড়ী শাখার যুগ্ম আহ্বায়ক শিহাব হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!