× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:০৪ পিএম

খুলনায় নির্জনা হত্যা মামলার প্রধান আসামি আলিম ওরফে আকাশ গ্রেপ্তার

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খুলনায় আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি আলিম হোসেন ওরফে আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ স্পেশাল কোম্পানি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ আভিযানিক দল।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আলিম হোসেন ওরফে আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা। তিনি মীর সোহরাব হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গত ৮ জুলাই রাতে ১৬ বছর বয়সী আরফানা হোসেন নির্জনাকে হত্যা করা হয়। পরে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে আলিম হোসেন ওরফে আকাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে র‍্যাব ও কেএমপির যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতকদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!