× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:১০ পিএম

নরসিংদীতে পৃথক ঘটনায় নিহত ৩, দুইজন এইচএসসি পরীক্ষার্থী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:১০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদীর শিবপুর ও বেলাব উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) এসব দুর্ঘটনা ঘটে।

শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় দুপুর দেড়টার দিকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই এইচএসসি পরীক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিসের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি একই উপজেলার বাদুয়ারচর পুরানপাড়ায়।

পুলিশ ও নিহতদের সহপাঠীরা জানান, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শনিবার তাদের ব্যবসায় শিক্ষা বিভাগের মার্কেটিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, একই দিন সকালে পুড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর উদ্দেশ্যে রওনা দেন শাওন। পথে রাধাখালী ব্রিজের কাছে পৌঁছালে গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে গেলে চালক ছিটকে পড়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে।

বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!