× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:০৬ পিএম

ভাসমান পেয়ারা বাজারে বেড়াতে গিয়ে প্রাণ গেল কিশোরের

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির সদর উপজেলার ঐতিহ্যবাহী ভীমরুলী ভাসমান পেয়ারা বাজার এলাকায় খালে গোসল করতে নেমে পানিতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ প্রায় পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী বাজারসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানি হাওলাদার (১৩) রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজাপুর উপজেলা থেকে প্রায় ১৫ জনের একটি দল ট্রলারে করে ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজারে বেড়াতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে সবাই খালে গোসল করতে নামে। একপর্যায়ে সানি খালের পাড়ের একটি আমগাছে উঠে সেখান থেকে পানিতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি।

সঙ্গীরা প্রথমে নিজেদের উদ্যোগে তাকে খোঁজার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার তল্লাশির পর সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল সানিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!