× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:০১ পিএম

লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১ হাজার ১৭০ কেজি চাল উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় একটি বসতঘরের খাটের নিচ থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য সহায়তার ১ হাজার ১৭০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকার দিদার মসজিদসংলগ্ন মো. জসিম সর্দারের বসতঘরে অভিযান চালিয়ে ৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযানের সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক মো. জসিম সর্দার পালিয়ে যান। তিনি স্থানীয় একটি বাজারের মুদি ব্যবসায়ী বলে জানা গেছে।

উদ্ধার করা চালের মধ্যে ৩০ কেজি ওজনের ২৪ বস্তা এবং ৫০ কেজি ওজনের ৯ বস্তা ছিল। মোট চালের পরিমাণ ১ হাজার ১৭০ কেজি। পরে চালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া চাল জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, চালগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তার চাল বিক্রি বা মজুদ করার কোনো সুযোগ নেই। এছাড়া কোনো ব্যক্তির কাছে এত পরিমাণ সরকারি চাল থাকার বিষয়টিও সন্দেহজনক।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও।

Link copied!