× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১৩ পিএম

আকাশি-সাদা ঢেউয়ে মুখর ঝিনাইদহ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাসে আকাশি-সাদা রঙে রঙিন হয়ে উঠেছে ঝিনাইদহ শহর। প্রিয় দলকে শুভকামনা জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন স্থানীয় আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যরা। এ সময় বানভাসি মানুষের সহায়তায় অর্থ সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নারী, পুরুষ, শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী শত শত আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। তাদের হাতে ছিল বাংলাদেশ ও আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, মিনি ফ্ল্যাগ এবং রঙিন বেলুন। ছাদখোলা জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি, ডিজে টিম এবং রঙিন স্মোক পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

অনুষ্ঠান চলাকালে বানভাসি মানুষের সহায়তায় অর্থ সংগ্রহ করা হয়। আয়োজকদের ভাষ্য, সংগৃহীত অর্থ আস-সুন্নাহ ট্রাস্টের বন্যা তহবিলে প্রদান করা হবে।

আয়োজকরা জানান, সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফল হয়েছে। তাদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা শিরোপা জিতবে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশও বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের বিশ্বাস, ছোট ছোট মানবিক উদ্যোগও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে।

Link copied!