শাকিব আমাকে ‘ব্যাড টাচ’ করেনি ‘প্রটেক্ট’ করেছে : জ্যোতির্ময়ী
এপ্রিল ৪, ২০২৬, ০৫:৫২ পিএম
বেশ কয়েক দিন ধরে চিত্রতারকা শাকিব খানকে ঘিরে আলোচনায় রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে, তখনই এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
শুরুতে এ বিষয়ে নীরব থাকলেও শেষ পর্যন্ত মুখ খুলেছেন জ্যোতির্ময়ী।...