× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:১১ পিএম

ঢাকায় শাকিব খানের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:১১ পিএম

জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি : সংগৃহীত

জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি : সংগৃহীত

নিজের প্রথম সিনেমা দেখতে বাংলাদেশে ছুটে এলেন কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে প্রথমবার চিত্রতারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের এই নায়িকা।

বাংলাদেশে নেমেই ছুটে এলেন রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাগ করেছেন কাজের অভিজ্ঞতা। এরপর মিরপুর সনি সিনেপ্লেক্সে যান হল ভিজিটে। এদিন মেরুন শাড়িতে নজর কেড়েছেন ওপারের এই অভিনেত্রী।

এ সময় তিনি বলেন, প্রথমবার দর্শকদের সঙ্গে প্রিন্স উপভোগ করলাম। সিনেমা দেখার পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরব এবং কাচ্চি বিরিয়ানি খাবো। এখনকার কাচ্চি বিরিয়ানির অনেক রিভিউ শুনেছি। এর স্বাদ মিস করতে চাই না।

২০২৪ সালে ‘বধূঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। এই ধারাবাহিক দিয়েই শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা। এরপর দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমা করেছেন ২০২৫ সালে। আর এ বছর ঈদুল ফিতরে জ্যোতির্ময়ী নাম লেখালেন বাংলাদেশের সিনেমায়। 

শুধু অভিনয় নয়, সৌন্দর্য আর ফ্যাশন সেন্সেও জ্যোতির্ময়ী অনন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখলেই তা বোঝা যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!