শৈত্যপ্রবাহে কাঁপছে বেনাপোল, বেড়েছে গরম কাপড়ের চাহিদা
জানুয়ারি ৪, ২০২৬, ০১:১৯ পিএম
শীতের তীব্রতা বৃদ্ধির কারণে যশোরের শার্শা উপজেলার ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়ের বিক্রি বেড়েছে। নিম্ন ও স্বল্প আয়ের মানুষ শীতের তীব্রতা থেকে কিছুটা রক্ষা পেতে ফুটপাতের দোকানে ভিড় করছেন।
শার্শার বেনাপোল, বাগআঁচড়া ও নাভারণ বাজারের ফুটপাতের দোকানে সোয়েটার, জ্যাকেট, হুডি, কানটুপি, মাফলার, শাল, ট্রাউজার ও ফুলহাতা গেঞ্জিসহ বিভিন্ন শীতবস্ত্র পাওয়া যাচ্ছে। সাইজ...