ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৪৯ পিএম
বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজীব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহত সজীব প্রামাণিক শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সজীব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির...