সংবাদকক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রুমন
ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:৫৫ পিএম
দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন এবার যুক্ত হলেন রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় বলয়ে। গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনে তাকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আতিকুর রহমান রুমনকে...