নলকূপের পানির স্তর কমে যাওয়ায় দুর্ভোগে এলাকাবাসী
ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:২৩ পিএম
পটুয়াখালীর দুমকীতে ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে হস্তচালিত গভীর নলকূপের পানির স্তর কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। দীর্ঘ ২ বছর ধরে শুষ্ক মৌসুমে গভীর নলকূপের পানি ব্যবহার করতে পারছে না এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পাংগাশিয়া ইউনিয়নের আলগীসহ কয়েকটি গ্রাম, লেবুখালী ইউনিয়নের লেবুখালীসহ উত্তর এলাকা, আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আংগারিয়াসহ পশ্চিম এলাকা, শ্রীরামপুর...