বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরল ‘না ভোট’
নভেম্বর ৪, ২০২৫, ০১:২৮ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বন্ধ করতে আবারও ফিরছে ‘না ভোট’ ব্যবস্থা। এর ফলে কোনো নির্বাচনি এলাকায় একমাত্র প্রার্থী থাকলেও ভোটাররা চাইলে তাকে ‘না ভোট’ দিতে পারবেন। যদি ‘না ভোট’ বেশি হয়, তবে সেখানে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ...