স্যাটেলাইটের ব্যবহার বাড়ালে সুফল মিলবে, নিশ্চিত হবে জবাবদিহিতা : পরিবেশ উপদেষ্টা
জানুয়ারি ৬, ২০২৬, ১০:৫৮ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইটের ব্যবহার বাড়াতে হবে।
তিনি আরও বলেন, স্যাটেলাইটের ব্যবহারে প্রকৃত সুফল পাওয়া গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও অপরাধ কমবে।
আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি...