আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নভেম্বর ১৫, ২০২৫, ০৮:৩৫ এএম
বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কারকাজের কারণে শনিবার (১৫ নভেম্বর) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রান্সফর্মার সংস্কার, রক্ষণাবেক্ষণ,...