ক্যালেন্ডার নেই, ঘড়ি নেই; তবুও গাছ কীভাবে জানে ফুল ফোটানোর সঠিক সময়?
এপ্রিল ৫, ২০২৬, ১০:০১ এএম
বসন্তের আগমনী বার্তায় শিমুল-পলাশ কিংবা শীতের সকালে গাঁদা প্রকৃতিতে একেকটি ফুল ফোটে একেক নির্দিষ্ট সময়ে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, গাছ কীভাবে বোঝে যে এখন ফুল ফোটানোর সময় হয়েছে? তাদের তো কোনো হাতঘড়ি নেই বা ক্যালেন্ডারও নেই। বিজ্ঞানের দৃষ্টিতে, গাছ আসলে অত্যন্ত দক্ষ এক ‘জ্যোতির্বিজ্ঞানী’ এবং ‘গণিতবিদ’। মূলত পরিবেশের কিছু বিশেষ...