সেন্টমার্টিনের মতো বনাঞ্চলে পর্যটনে কড়াকড়ির ইঙ্গিত
নভেম্বর ১২, ২০২৫, ০১:২৪ এএম
বাংলাদেশের বনাঞ্চল ও বন্য প্রাণীর আবাসস্থলে পর্যটন কার্যক্রমে বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সর্বশেষ খসড়া অনুযায়ী, বনাঞ্চলে শুধু বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে পর্যটন পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে বনবাস্তুতন্ত্র রক্ষা, বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা এবং বননির্ভর জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য...