পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি
নভেম্বর ২২, ২০২৫, ০৩:০০ পিএম
পাখিদের নিরাপদ আশ্রয় ও প্রজননস্থল নিশ্চিত করতে খুলনার পাইকগাছায় গাছের ডালে মাটির হাঁড়ি ঝুলিয়ে কৃত্রিম বাসা তৈরি করা হয়েছে। এসব হাঁড়িতে শুধু পাখিই নয়, কাঠবিড়ালিও বাসা বেঁধে বংশবিস্তার করছে।
সরেজমিনে দেখা গেছে, নারকেল, সুপারি, খেজুর ও দেবদারুসহ বিভিন্ন গাছের মাথায় ঝুলিয়ে দেওয়া মাটির পাত্রে কাঠবিড়ালিরা পাটের আশেঁলের মতো নরম জিনিস দিয়ে বাসা...