নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা
মার্চ ২৯, ২০২৬, ০৭:০৯ পিএম
নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার প্রথম মন্ত্রিসভা বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। নেপাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ১০০ দফার একটি সংস্কার কর্মসূচি নিয়েছে, যার বড় অংশ শিক্ষাখাতের উন্নয়নের জন্য পরিকল্পিত।
শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।...