আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা
এপ্রিল ৮, ২০২৬, ০৫:১৪ পিএম
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী ৩ দিন সারা দেশে ইন্টারনেট সেবা ধীরগতির থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)।
বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’...