যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এপ্রিল ৮, ২০২৬, ১১:৩৫ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি ও শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, পাশাপাশি এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে শক্তিশালী উত্থান দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস আলজাজিরাকে বলেন, বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া এলেও যুদ্ধবিরতি কতটা টেকসই...