ভৈরবে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
নভেম্বর ২, ২০২৫, ০৫:১৪ পিএম
‘সরিষা চাষ বাড়াব, তেলের চাহিদা মেটাব; সরিষা চাষে ভরব দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
বিনামূল্যে...