বয়স জালিয়াতির অভিযোগে গ্রাম পুলিশের বিরুদ্ধে তদন্ত
ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৩৬ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০নং হলতা গুলিশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. বাবুল মিয়ার বিরুদ্ধে বয়স জালিয়াতি করে চাকরি করার অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়েছে। অভিযোগ তদন্তসাপেক্ষে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, বাবুল মিয়ার জাতীয় পরিচয়পত্র (নং-৮২৪৫৫৫৬৯৬৭) অনুযায়ী...