বাংলাদেশের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র
জানুয়ারি ১৯, ২০২৬, ০২:১৬ পিএম
বাংলাদেশের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্রের সরকার। ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় জানানো হয়, ২০২৬ সালের...