নিবন্ধন শেষ, ২০২৬ সালে হজে যেতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি
নভেম্বর ১৬, ২০২৫, ০৮:৩২ পিএম
২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ অংশ নেওয়ার সুযোগ পাবেন।
রোববার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধিত হজযাত্রীরা এখন হজ পোর্টাল (hajj.gov.bd)-এ গিয়ে তাদের পাসপোর্ট...