× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:০৮ এএম

মদিনায় মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুবর্ণ সুযোগ

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:০৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে আল্লাহর অতিথিদের সেবায় যুক্ত হওয়ার এক বিরল সুযোগ তৈরি করেছে সৌদি আরব। মদিনার পবিত্র মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য নতুন করে আবেদন আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

‘যে কেউ নেক কাজে স্বেচ্ছাসেবী’ শীর্ষক বিশেষ উদ্যোগের আওতায় মসজিদে নববীর ধর্মীয় বিষয়াবলি-বিষয়ক মহাপরিচালনা কর্তৃপক্ষ এ কর্মসূচি পরিচালনা করছে। এর মাধ্যমে হজ মৌসুমে আগত মুসল্লি ও হজযাত্রীদের সেবায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা।

যারা আবেদন করতে পারবেন

এই স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশ নিতে পারবেন—

  • সৌদি আরবের নাগরিকরা
  • সৌদিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা (ইকামাধারী)

তবে আবেদনকারীদের অবশ্যই সক্রিয় ‘আবশার’ অ্যাকাউন্ট থাকতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো— হজ ভিসায় সৌদি আরবে যাওয়া কোনো হজযাত্রী বা বিদেশ থেকে সরাসরি কেউ এই পদে আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে সৌদি জাতীয় পরিচয়পত্র অথবা ইকামা নম্বর ব্যবহার করে জাতীয় স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

যে ক্ষেত্রে কাজ করার সুযোগ মিলবে

নির্বাচিত স্বেচ্ছাসেবীরা ছয়টি গুরুত্বপূর্ণ সেবামূলক খাতে দায়িত্ব পালন করবেন—

১. ধর্মীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান

হজযাত্রী ও দর্শনার্থীদের প্রয়োজনীয় ধর্মীয় তথ্য ও সহায়তা প্রদান।

২. নামাজের কাতার সুশৃঙ্খল রাখা

মুসল্লিদের কাতার সুন্দরভাবে বিন্যস্ত রাখতে সহায়তা করা।

৩. ডিজিটাল পর্দা ও ইলেকট্রনিক যন্ত্রপাতি তদারকি

মসজিদের প্রযুক্তিগত সেবা পর্যবেক্ষণ ও পরিচালনায় সহযোগিতা করা।

৪. বিভিন্ন ভাষায় অনুবাদ সেবা

বিদেশি মুসল্লিদের সঙ্গে যোগাযোগ সহজ করতে ভাষাগত সহায়তা প্রদান।

৫. সচেতনতামূলক প্রচারণা পরিচালনা

মাঠপর্যায়ে বিভিন্ন নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া।

৬. দর্শনার্থীদের সাধারণ সেবা প্রদান

মসজিদে নববীতে আগত আল্লাহর মেহমানদের প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়া।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জাতীয় স্বেচ্ছাসেবী কার্যক্রমের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনের ধাপগুলো হলো—

১. পোর্টালে প্রবেশ করুন
২. ধর্মীয় বিভাগ নির্বাচন করুন
৩. এরপর ‘মসজিদে নববীর ধর্মীয় বিষয়াবলি-বিষয়ক মহাপরিচালনা কর্তৃপক্ষ’ অপশনটি খুঁজে নিন
৪. পছন্দের স্বেচ্ছাসেবী পদের জন্য নিবন্ধন সম্পন্ন করুন।

Link copied!