নকলায় মরিচের ঝাঁজে সবুজ বিপ্লব, কৃষকের মুখে হাসি
মার্চ ২, ২০২৬, ০৯:১৩ এএম
শেরপুরের নকলা উপজেলায় চলতি রবি মৌসুমে মরিচ চাষে বাজিমাত করেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩৪০ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ।
সংশ্লিষ্টদের মতে, অনুকূল আবহাওয়া, সময়মতো উপকরণ সরবরাহ এবং কৃষকদের আগ্রহ এই তিনের সমন্বয়েই এমন সাফল্য সম্ভব হয়েছে। এ যেন লাল মরিচের...