মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়
মে ৩০, ২০২৬, ১২:৪১ এএম
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা অ্যালবিনো বাফেলো বা সাদা মহিষ, যার নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মহিষটির খাঁচার পাশে থাকা পরিচিতিমূলক বোর্ডের সামনে দাঁড়িয়ে অনেক দর্শনার্থীকে সেলফি ও ছবি তুলতেও দেখা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দর্শনার্থীর উপস্থিতি তুলনামূলক কম...