বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক
এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৩১ পিএম
বন্ধুত্ব শুধু আনন্দ ভাগাভাগির মধ্যে সীমাবদ্ধ নয়; কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মধ্যেই তার প্রকৃত মূল্য প্রকাশ পায়। কুমিল্লার মুরাদনগরে একদল তরুণ সেই সত্যটিকেই বাস্তবে রূপ দিয়েছেন, যা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।
বাঙ্গরা বাজার থানার খৈয়াখালী বাজারের একটি সেলুনে গত বুধবার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে...