হাসিনাকে ফেরানোর অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত
নভেম্বর ২৬, ২০২৫, ০৮:১৫ পিএম
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের করা অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত।
বুধবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।
এর আগে, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন...