ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের মৃত্যুবার্ষিকী আজ
জানুয়ারি ১২, ২০২৬, ০৬:০৭ এএম
মাস্টারদা সূর্য সেন ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা। তিনি ‘যুগান্তর’ দলের চট্টগ্রাম শাখার প্রধান ছিলেন এবং ১৯৩০ সালের ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল সংগঠক।
১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে তাঁর জন্ম। বাবা রাজমনি সেন এবং মা শশীবালা দেবী। স্থানীয় দয়াময়ী বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে নোয়াপাড়া...