বাংলাদেশি ভূখণ্ড দখলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: বিজিবি
নভেম্বর ২০, ২০২৫, ১০:২৮ এএম
লালমনিরহাট সীমান্তের ৬২ কিলোমিটার এলাকা ভারত দখলে নিয়েছে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া এই গুজব সীমান্তবাসীর মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করেছে, যার...